বান্দরবান প্রতিনিধি : বান্দরবান শহরের বালাঘাটার অংক্ষ্যংঝিরি এলাকায় মংগলবার রাতে বিষাক্ত সাপের দংশনে মারা গেছেন একজন গৃহবধু। তার নাম জয়পুদি তং, স্বামী – জলধর তং।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজাতীয় নারী জংপুদি তং মগলবার রাতে পানি খাবার জন্যে রান্না ঘরে যান এবং এ সময় একটি বিষধর সাপ তাকে দংশন করলে তিনি কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বান্দরবানে সাংগু নদীতে ডুবে শিশু ছাত্র নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি : বান্দরবান শহরের ক্যচিংঘাটা এলাকায় বুধবার দুপুরে সাংগু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন দ্বিতীয় শ্রেণির শিশু ছাত্র রাকিব (৯) সে সিভিলা সার্জন অফিসের কমচারী আবদুল শুক্কুরের পুত্র। ঘটনার সংবাদ পেয়ে দমকল বাহিনী ও পুলিশ দল ঘটনাস্থলে ছুটে যান এবং নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধারে তল্লাশি শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্কুল ছাত্রের কোন খোজ পাওয়া যায়নাই। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



















