স্টাফ রিপোর্টার : অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে সাংবাদিক তাপস চন্দ্র সরকার কুমিল্লা মুন স্পেশালাইজড হস্পিটালের ৫ম তলায় আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সাংবাদিক তাপস চন্দ্র সরকার কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জ “সুগন্ধা” বাস যোগে যাত্রা করেন। ওই বাসের মধ্যে অজ্ঞানপার্টির কবলে পড়েন এ সংবাদকর্মী। অজ্ঞান পার্টির কবলে পড়া তাপস চন্দ্র সরকার দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার।

এ ব্যাপারে দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান জানান- সাংবাদিক তাপস সরকার কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জ “সুগন্ধা” বাস যোগে যাত্রা করেন। পথে তাঁকে দুবৃর্ত্তরা অজ্ঞান করে তাঁর পকেটে থাকা নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ খবর পেয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংবাদকর্মী আতিকুর রহমান বাশার ও আক্তার হোসেনসহ অন্যরা তাঁকে সুগন্ধা বাস থেকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল জানান, সাংবাদিক তাপস চন্দ্র সরকার খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য আইসিইউ সাপোর্ট প্রয়োজন। এদিকে, সাংবাদিক তাপস চন্দ্র সরকার এর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মুন স্পেশালাইজড হস্পিটালে আইসিইউতে ভর্তি করান দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ ফটো সাংবাদিক এন. কে রিপন।
অন্যদিকে, সাংবাদিক তাপস চন্দ্র সরকারের এ সংবাদ শুনে তাঁকে হসপিটালে দেখতে যান- দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, বার্তা সম্পাদক মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা প্রেসকাব এর সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান, তরুণ অ্যাড. বোরহান উদ্দিন টুটুল, দৈনিক আমাদের কুমিল্লার ফটো সাংবাদিক এন. কে রিপন, বিজ্ঞাপন ম্যানেজার মোশারফ হোসেন, স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, স্টাফ রিপোর্টার মহসীন কবির, স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি হারাধন শীল, সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়, তাঁর সহধর্মীনি রিতা রাণী সরকার, শ্বশুর সুবাস মজুমদার, শ্বাশুরী কাজল রাণী মজুমদার, বোন ববিতা সরকার ও সবিতা সরকার (বধির) সহ তাঁর আত্মীয়-স্বজন ও শুভাকাংখীরা।



















