হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের হরিতলায় সুজন মিয়া (২০) নামে এইচএসসি পরীার্থীকে কুপিয়ে ত-বিত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলা হরিতলা গ্রামের পরাজিত মেম্বার ওসমান, নবীর হোসেন, কাছম আলী, এনাম, আব্দুল মতিন, আব্দুল হক, সুমন মিয়াদের সাথে একই এলাকার তৈয়ব আলী মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের মানবিক বিভাগের ছাত্র চলমান এইচ এস সি পরীার্থী হরিতলা গ্রামের তৈয়ব আলীর পুত্র সুজন মিয়া কলেজ থেকে যাত্রীবাহী বাস যোগে বাড়ি ফিরছিল। সন্ত্রাসীরা ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে বাসটি আটক করে সুজনকে জোরপূর্বক নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ত-বিত করে। এ সময় তার বাম হাতের ৩টি আঙ্গুল আলাদা হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্রের আঘাতে ত-বিত হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হামলাকারী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ও গ্রেফতার করতে মাধবপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।



















