স্টাফ রিপোর্টার : বৃহত্তর ময়মনসিংহের সাধারণ মানুষের মুখে মুখে শুনা যেতো চিনিবিবির প্রেম কাহিনী। আলোচিত সত্য এই চিনিবিবির প্রেম কাহিনী নিয়ে এই এলাকায় রচিত হয়েছে পালাগান, পুথিপাঠ, নাটক আরও কত কি। একদা মানুষের মুখে মুখে শেরপুরের মুখরোচক এই প্রেম কাহিনীটি লিখেছেন ওয়াদুদ রঙিলা। ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম বাবু, চিত্রগ্রহণ করেছেন বিদ্যুৎ দাম ঠান্ডু। গ্রামের এক চঞ্চল চপলা তরুণীর প্রেমের গল্প নিয়ে গড়ে ওঠেছে ‘চিনিবিবি’ ছবি। গ্রামের সহজ-সরল প্রেমের মজার মজার কাহিনী দর্শকদের মাতিয়েছে। তাই শেরপুর জেলাসহ দেশের দর্শকদের হৃদয় জয় করেছে চিনিবিবি ছবিটি। রূপবান, বেদের মেয়ে জোৎস্না ও খায়রুন সুন্দরী সিনেমার পর আবারও আলোড়ন তুলেছে ‘চিনিবিবি’ ছবিটি। ছবিটি মুক্তি পাওয়ার (২৪ এপ্রিল শুক্রবার প্রথম দিন থেকেই সিনেমা হলে দশর্কের উপচে পড়া ভীড় ল্য করা গেছে। গ্রামের দর্শকদের ভীড়ে প্রথম দিনেই ছবিটি বাজিমাত করেছে। তবে ছবি দেখতে আসা মানুষজন অভিযোগ করছেন, নির্ধারিত সময়ে টিকেট পাওয়া যাচ্ছেনা। তাজ সিনেমা হলটি দীর্ঘদিন বন্ধ থাকার পর ঝিনাইগাতী তিনানির হাজারও দর্শক এলাকার চেয়ারম্যানকে অনুরোধ করলে চেয়ারম্যান শুধু চিনিবিবি ছবিটি দেখার শর্তে মালিক পকে হল খুলতে বাধ্য করে। সিনেমা হল মালিকরা জানিয়েছে অনেক দিন পর নারীÑপুরুষ একসাথে ছবি দেখতে হলে এসেছে।

ছবিটি প্রযোজনা করে এইচ এস প্রডাকশন। ফোক নাচের নায়িকা কেন্দ্রিক এই চলচ্চিত্রে ১১টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, মনির খান, কনকচাঁপা, রাজিব, বেবি নাজনীন, আগুন, মমতাজ, ইথি, রিয়াদ ও ওয়াদুদ রঙ্গিলা।
উল্লেখ্য, ২০০৭ সালে এমনি ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার গল্প নিয়ে শেরপুরের ছেলে ওয়াদুদ রঙ্গিলার কাহিনীতে একে সোহেল নির্মাণ করেছিলেন খায়রুন সুন্দরী ছবিটি। ছবিটি সকল শ্রেণীর দর্শকপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় আবারও ওয়াদুদ রঙ্গিলার কাহিনীতে নজরুল ইসলাম বাবু নির্মাণ করেছেন ‘চিনিবিবি’। এ ছবিতে অভিনয় করেছেন নবাগত মিষ্টি জান্নাত ও জয়, অমিত হাসান, আলীরাজ, আনোয়ারা, আবদুল্লাহ সাকি, ওয়াদুদ রঙ্গিলাসহ দেড় শতাধিক শিল্পী।
এই ছবির অধিকাংশ শ্যূটিং হয়েছে শেরপুর জেলার বিভিন্ন মনোরম জায়গায়। ছবিটিকে ঘিরে গ্রামাঞ্চলের মিষ্টি মধুর প্রেম কাহিনী ছাড়াও আছে আবহমান কালের মজার মজার কমেডি, গ্রামের মাতাব্বর, সামাজিক নানা আচার-অনুষ্ঠান, বিচার-সালিস ও দ্বন্দ্ব জড়ানো দু’টি গ্রামের ছবির মত সুন্দর চিত্র।



















