জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর ছাত্রী ১৩বছরের তানিয়া। ঘটনা ঘটে ২৯ এপ্রিল বুধবার রাতে বকশীগঞ্জ নয়াপাড়া গ্রামে। তানিয়া চন্দ্রবাজ স্কুল এন্ড কলেজের ছাত্রী। তানিয়া নয়াপাড়া গ্রামের তোতা মিয়ার কন্যা বলে জানাগেছে।

জানা যায়, তানিয়ার অভিভাবকরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে যায়। বিয়েতে তানিয়ার অসম্মতি প্রকাশ করে। একপর্যায়ে তানিয়া চিরকুট লেখে স্কুলের প্রধানের কাছে পাঠায়। চিরকুট পেয়ে অধ্যক্ষ রফিকুল ইসলাম বিষয়টি ইউএনও নার্গিস পারভীনকে অবহিত করেন। ইউএনও নার্গিস পারভীন, পুলিশসহ, অধ্যক্ষ এবং এলাকার গণ্যমান্যদের নিয়ে তোতা মিয়ার বাড়িতে যান। তানিয়ার বাবা-মাক বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত হন। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়া এবং তাকে লেখাপড়া করার অঙ্গিকার করেন।



















