ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুরে বেকারী ও ক্লিনিকে ৫৫ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২৯০
রংপুরে বেকারী ও ক্লিনিকে ৫৫ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রংপুর প্রতিনিধি : ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রংপুরে ৩টি প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস ও নিনি নাজমিন এর নেতৃত্বে বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন
অভিযানকালে কারখানায় কর্মীদের হেলথ সার্টিফিকেট না থাকা ও অপরিচ্ছন্নতা,নোংরা পরিবেশ ও হ্যান্ড গোভস ব্যবহার না করা, প্রস্তুতকৃত মালামাল ও কাঁচামাল ঢেকে না রাখাসহ নানা অসংগতির কারনে মহুয়া বেকারীরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সার্বনিক ডাক্তার না থাকায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় কেন্দ্রীয় বাস টার্মিনালের আরোগ্য ক্লিনিক কর্তৃপকে ১৫ হাজার টাকা ও জনসেবা কিনিক কর্তৃপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুরে মহান মে দিবসের কর্মসূচী

Shamol Bangla Ads

বিভাগীয় নগরী রংপুরে শ্রমিক কর্মচারিদের বিভিন্ন সংগঠন দিবসটি মহান মে দিবস উপলে বিস্তারিত কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, র‌্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান। জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ আয়োজনে মে দিবস উপলে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালী শেষে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জেলা ট্রাক, ট্যাংকলরী, ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন মে দিবস উপলে শ্রমিক সমাবেশ, র‌্যালি, আলোচনা অনুষ্ঠান ও বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

রংপুরে রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন

রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের আশরাতপুর এলাকায় ১টি রাস্তার পাকাকরন কাজ শুরু হয়েছে। বৃহষ্পতিবার এর উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইদ্রিস আলী। সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা টি নির্মান করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাদারীপুরে মোটর সাইকেল চুরির হিড়িক : ৪ মাসে… পরবর্তী সংবাদ জামালপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল তানিয়া

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads