জামালপুর প্রতিনিধি : ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জামালপুর পৌর শহর পূর্ব ফুলবাড়ীয়া এলাকায় মাহিন্দ্র ট্রাক্টর চাপার এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে এসময় তার সাথে থাকা অপর এক বৃদ্ধ গুরুতর আহত হয়। স্থানীয় সুত্রে জানা যায়,দুপুরে বাড়ির পাশে মসজিদে নামাজ আদায় শেষে হাতেম আলী(৮০) ও মগর মুন্সি(৮২) বাড়ি ফিরছিলেন। এসময় পেছন দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক্টর তাদের দু’জনকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে পরে। পরে তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে হাতেম আলী মারা যায়। এ রিপোর্ট লেখাপর্যন্ত জামালপুর সদর থানার ওসি মো. আব্দুল আওয়াল এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



















