ads

রবিবার , ২৬ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে ভূমিকম্পে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ফাটল

খবর টি পড়েছেন : ১৬২
সাপাহারে ভূমিকম্পে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ফাটল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে রোববার ও শনিবার দু’দফা ভূমি কম্পের ফলে উপজেলার সীমান্তবর্তী পাতাড়ী ফাজিল মাদরাসা ও পাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে।
পাতাড়ী ফাজিল মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদ জানান, ভুমিকম্পের সময় ওই প্রতিষ্ঠানের একটি ভবণের ২য় তলায় ছাত্র/ছাত্রীগণ ক্লাশ করছিল। এ সময় ছাত্র/ছাত্রীগণ আতংকিত হয়ে ভবণ থেকে নিচে নেমে এসে ফাঁকা মাঠে অবস্থান নেয়। ওই ভবনের ২য় তলার বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবের ৪ টি কক্ষের ওয়ালে ফাটল দেখা যায়। অপর দিকে পাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলায় শ্রেনী কক্ষের ওয়াল, সিঁড়ি ও বাথরুমের ওয়ালে আংশিক ফাটল দেখা দিয়েছে বলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান। বর্তমানে এ দুই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রী শিক্ষক কর্মচারীগণ চরম আতঙ্কের মাঝে ক্লাস করছেন। এ দিকে গত শনিবারের ভূমিকম্পে উপজেলা সদরের আল-হেলাল ইসলামী একাডেমির ৭ম শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ আল ফয়সাল শ্রেণী কক্ষ থেকে তাড়া হুড়ো করে বের হওয়ার সময় দরজার সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠিতে সরকারি কলেজে পুর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন… পরবর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে ভূমিকম্পে আহত স্কুলছাত্রের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads