ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভূ-কম্পনের সময় আতংকে শ্রেণি কক্ষ থেকে বের হওয়ার সময় আহত স্কুল ছাত্র হাসানের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা যায়। হাসান সদর উপজেলার নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে দেওগাঁও চেরাডাঙ্গী গ্রামের শাহ জামালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সোয়া ১২টায় ভূ-কম্পন চলাকালে সকলের সাথে শ্রেণি কক্ষ থেকে বের হওয়ার সময় স্কুল মাঠে পরে যায় হাসান। মাথায় আঘাত পাওয়ার পর বমি করতে থাকে। মুমুর্ষ অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউপি চেয়ারম্যান মুকুট চৌধুরি ও সদর থানার ওসি একেএম মেহেদী হাসান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।



















