ads

রবিবার , ২৬ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে হেলে গেছে ৪ তলা ভবন

খবর টি পড়েছেন : ১৮২
যশোরে হেলে গেছে ৪ তলা ভবন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইয়ানুর রহমান, যশোর : ভূমিকম্পে শহরের একটি চার তলা ভবন হেলে গেছে। এতে ওই ভবনে অবস্থানকারী লোকজন এবং এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে পুলিশ বলছে, ভবনটি আগে থেকেই হেলে ছিল।
এলাকাবাসী জানান, রবিবার দুপুরে মৃদু ভূমিকম্পনের সময় শহরের প্রাণকেন্দ দড়াটানার কাছে হাজী মুহম্মদ মহসিন সড়কে অবস্থিত হোটেল ম্যাক্স ভবনটি হঠাৎ হেলে যায়। ওই ভবনে আবাসিক হোটেল ছাড়াও নিচের তলাজুড়ে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ভবন হেলে যাচ্ছে অনুভব করে সেখানে অবস্থানরত মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। মুহূর্তে ফাঁকা হয়ে যায় আশপাশের এলাকা। খবর পেয়ে পুলিশ গিয়ে অবস্থান নেয় হোটেলটির কাছাকাছি।
সরজমিনে দেখা যায়, ভবনের অনেক স্থানে ফাটলও ধরেছে।
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘ভবনটি সম্ভবত আগে থেকেই খানিকটা হেলে ছিল। আমরা ভবনটি ফাঁকা করে দিয়েছি। সোমবার পৌরসভা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
উল্লেখ্য, ম্যাক্স হোটেল ভবনটি বহু পুরনো। আগে এটি ‘রিনা হোটেল’ নামে পরিচিত ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইদহে বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ পরবর্তী সংবাদ ঝালকাঠিতে সরকারি কলেজে পুর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads