ads

রবিবার , ২৬ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

খবর টি পড়েছেন : ১৯০
ঝিনাইদহে বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় আহসান শেখ (৪২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছেন তার স্বজনরা। শনিবার রাতে শহরের হামদহ এলাকার প্রিন্স হাসপাতালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই ক্লিনিক ও ক্লিনিক মালিকের বাড়ি ও গাড়ি ভাঙচুর করেছে নিহতের স্বজনরা। নিহত আহসান ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মৃত কফিল শেখের ছেলে।

Shamol Bangla Ads

নিহতের ছোট ভাই ফজলু শেখ জানান, এক সপ্তাহ আগে প্রচ- পেট ব্যাথার কারণে তার বড় ভাই আহসান প্রিন্স হাসপাতালে চিকিৎসক দেখান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার পেটের পিত্তথলিতে পাথর আছে জানিয়ে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। গত শুক্রবার ভাইকে প্রিন্স হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান ফিরোজ তত্ত্বাবধানে ভর্তি করা হয়। তবে শরীরে রক্তচাপ কম থাকার কারণে শনিবার রাত ১০টার দিকে অস্ত্রোপচার করা হবে বলে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের জানান।
নিহতের স্ত্রী রেকসোনা খাতুন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্বামীকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করেন ডা. জাহিদুর রহমান ফিরোজ। এর আগে শরীরে চেতনানাশক ইনজেকশন পুশ করেন কবীর নামে একজন। রাত ৯টার দিকে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ তাকে জানান রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচাতে হলে এখনই ঢাকায় গ্রীণ রোডে একটি বড় হাসপাতালে নিতে হবে। এর কিছুক্ষণ পর ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। তার পরিবারের কয়েকজন সদস্য ওই এ্যাম্বুলেন্সে ছিলেন। তিনি অভিযোগ করেন, ওই ক্লিনিকে অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটারেই তার স্বামী মারা গেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান নিহতের স্ত্রী।
নিহতের ভাই ফজলু শেখ আরও জানান, ঢাকায় নেওয়ার পথে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে পৌঁছালে তাদের সন্দেহ হয়। তার ভাই সত্যিই বেঁচে আছে, নাকি মারা গেছে? সন্দেহ থেকে গাড়ি থামিয়ে তারা স্থানীয় চিকিৎসকদের কাছে বিষয়টি খুলে বলেন। ওই চিকিৎসকরা দেখে জানান, আহসান শেখ মারা গেছেন। এর পরপরই ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ নিয়ে ঝিনাইদহ সদর থানায় যান। ফজলু শেখ অভিযোগ করেন, ভুলভাবে অস্ত্রোপচার করায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এভাবে মৃত্যুর দায় এড়াতে ক্লিনিকে কর্তৃপক্ষ রোগী ঢাকায় পাঠিয়ে দেয়।
এদিকে রোগী মৃত্যুর খবর পেয়ে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যান। রাত ১২টার দিকে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে ক্লিনিকে ভাংচুর চালায়। এসময় ক্লিনিকে থাকা রোগীরা আতঙ্কে মূলগেটে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১টার দিকে ক্লিনিক মালিক ও কালীচরণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের বাড়ি ও প্রাইভেট কারের গ্লাস ভাংচুর করা হয়।
তবে এ বিষয়ে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ভুল চিকিৎসায় একটি ক্লিনিকে রোগীর মৃত্যু হয়েছে বলে মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বরত পরিদর্শককে লাঞ্ছিত করার প্রতিবাদে… পরবর্তী সংবাদ যশোরে হেলে গেছে ৪ তলা ভবন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads