ভোলাহাটে ১৫তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৭৮
ভোলাহাটে ১৫তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সারা দেশের মত ভোলাহাটেও ১৫তম কমিউনিটি ক্লিনিক এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। রবিবার উপজেলার আদাতলা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে নিজস্ব চত্বরে আদাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বুল হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বস্থ্য ও প: প: কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ডা: মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরির্দশক আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদাতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রওশনারা, সহকারী শিক নাজিমুদ্দিন, আজিজুল হক, একরামুল হক, আদাতলা কমিউনিটি কিনিকের স্বাস্থ্য সহকারী সালাউদ্দিন, জিয়াউর রহমান, সিএইচসিপি বাদরুল আলম ও সালমা খাতুনসহ অন্যরা। এ সময় প্রধান অতিথি সরকারের দ্বারে দ্বারে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য কমিউনিটি কিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান। তিনি সকলকে এক যোগে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে কাজ করার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত : আহত ২৮ পরবর্তী সংবাদ আবারও ভুমিকম্পে নালিতাবাড়ীতে আহত ২

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads