নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শনিবারের দু’দফা ভুমিকম্পের রেশ কাটতে না কাটতেই ২৬ এপ্রিল রবিবার দুপুরে আবারও শেরপুর কেঁপে ওঠে ভুমিকম্পে। দুপুর ১ টা ১১ মিনিটের সময় প্রায় ৩২ সেকেন্ড স্থায়ী এ ভুমিকম্পে নালিতাবাড়ীতে দুইজন আহত হয়েছে। আহতরা হচ্ছে নালিতাবাড়ী শহরের গড়কান্দা মহিলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী এলিনা বেগম ও হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের শিকিা ইসরাত জাহান পারভিন। তাদেরকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ভুমিকম্প শুরু হওয়ার সময় দৌড়ে বের হওয়ার সময় এবং দোতলা থেকে দৌড়ে নামার সময় উল্টে পড়ে তারা আহত হন।

ভুমিকম্প শুরু হওয়ার সাথে সাথে লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। সকলেই বাসাবাড়ী, অফিস কক্ষ, ব্যবসা-প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নিরাপদ স্থানে নেমে আসে। শিা প্রতিষ্ঠানের শিক-শিার্থীরা কাশ ছেড়ে বাইরে খোলা জায়গায় চলে আসে। এসময় কোমলমতি শিশু শিার্থীরা ভয়ে কেপে উঠে এবং অনেকেই কান্না শুরু করে। খাল-বিল-পুকুরের পানিতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।



















