ads

রবিবার , ২৬ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে ভূমিকম্পে ভবন ধস আর ফাটল আতঙ্ক : মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে উপজেলা কৃষি অফিস

খবর টি পড়েছেন : ২১৭
বেতাগীতে ভূমিকম্পে ভবন ধস আর ফাটল আতঙ্ক : মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে উপজেলা কৃষি অফিস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

IMG_20150426_104403বেতাগী (বরগুনা) প্রতিনিধি : ভূমিকম্পের কাঁপনিতে বেতাগী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে।ভবন ধ্বসে পড়ার আর ফাটল আতঙ্কে গতকাল রবিবার তারা উপজেলা পরিষদের বারান্দায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে।ইতোমধ্যে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় জনমনেও তৈরী হয়েছে নানা শঙ্কা। শনিবার দুপুর সোয়া বারটার দিকে ভূমিকম্পে অফিস ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ঝাঁকুনি টের পেয়ে অফিসের বাইরে বেরিয়ে আসেন। এমনিতেই বর্ষনে পুরো ছাদদিয়ে অবিরাম টুপ-টাপ বৃষ্টি পড়ছিল।তার পরে আবার হঠাৎ করে এ ঘটনায় তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়। সরজমিনে উপজেলা কৃষি অফিসে দেখাগছে, দেয়ালে ফাটল ও ছাদের পলেস্তার খসে পরছে।অফিস কক্ষে বসবাসের অবস্থা নেই কর্মকর্তা ও কর্মচারীদের।প্রয়োজনীয় অনেক জিনিস পত্র ফাইল নষ্ট হচ্ছে।ছাদ ও দেয়াল ধ্বসে যে কোন সময় মারাত্মক দূর্ঘটনার আশংকা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার জানান, এটা এমনিতেই অনেক পুরাতন বিল্ডিং।ভূমিকম্পে ফাটল দেখা দেওয়ায় পুরো ভবনটির প্রায় একই অবস্থা।যার ফলে উপজেলা পরিষদের বারান্দায় টেবিল বসিয়ে সরকারী কাজকর্ম করতে হচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী জানান,ভবটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় দূর্ঘটনা ঘটে মারাত্মক আকার ধারন করতে পারে।বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীর মাঝে… পরবর্তী সংবাদ পাবনায় ১৮শ পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক ও…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads