ads

রবিবার , ২৬ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান

খবর টি পড়েছেন : ১৭৬
পীরগঞ্জে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার প্রধান অতিথি হিসেবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম। স্থানীয় শাহ আব্দুর রউফ কলেজ হল রুমে অধ্যক্ষ রাশেদুন্নবী লাবু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি-মোতাহারুল হক বাবলু, সহ সভাপতি ও উপজেলা প্যানেল চেয়ারম্যান- মোনায়েম হোসেন সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম মিথি, মাধ্যমিক শিক্ষা অফিসার-আলহাজ্ব মাহাতাব হোসেন, উপাধ্যক্ষ-শহিদুল ইসলাম পাশা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি- আনোয়ারুল ইসলাম মান্নু, আ’লীগের সাংগাঠনিক সম্পাদক-প্রদিপ কুমার বিশ্বাস পবিত্র প্রমুখ। প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর অর্থে উপজেলার ৭ টি কলেজ ও ৭ টি মাদ্রাসার মোট ১ হাজার ১’শ ৪৫ জন সুবিধা ভোগী শিক্ষার্থী মাঝে ৬৪ লাখ ৩৪ হাজার ৯’শ টাকা পর্যায় ক্রমে বিতরন করা হবে বলে সভায় জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হুন্ডির টাকা নিয়ে ভারতের পেট্রাপোলে বেনাপোলের সিঅ্যান্ডএফ কর্মচারী… পরবর্তী সংবাদ বেতাগীতে ভূমিকম্পে ভবন ধস আর ফাটল আতঙ্ক :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads