ইয়ানুর রহমান, যশোর : ভারতের পেট্রাপোল ২ লাখ ৬৭ হাজার হুণ্ডির টাকাসহ মনজুরুল ইসলাম(৩৫) নামে এক বাংলাদেশি সিঅ্যান্ডএফ কর্মচারী আটক হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় ভারতের পেট্রাপোল বন্দরের কাস্টমস গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে।
মনজুরুল ইসলাম বেনাপোল পৌর এলাকার মহিউদ্দীনের ছেলে ও সে প্যারেন্ট এন্টারন্যাশনাল বিজনেজ সেন্টার নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারী।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবদার আইয়ুব হোসেন জানান, সন্ধ্যায় ওই সিঅ্যান্ডএফ কর্মচারী বাণিজ্যিক কাজে পরিচয়পত্র দেখিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টমসের গোয়েন্দা সদস্যরা তার শরীর তল্লাশি চালিয়ে ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করে। অবৈধভাবে সঙ্গে টাকা রাখার অভিযোগে তাকে আটক করা হয়েছে।



















