ads

রবিবার , ২৬ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমিকম্পে পাবনায় ৬ তলা ভবন হেলে পড়ার গুজব : ইপিজেডে আহত শতাধিক

খবর টি পড়েছেন : ১৮৪
ভূমিকম্পে পাবনায় ৬ তলা ভবন হেলে পড়ার গুজব : ইপিজেডে আহত শতাধিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

2ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : সারা দেশের ন্যায় আজ রবিবার পাবনায় আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় শহরের লোকজন অফিস আদালত ও বাসা বাড়ি ছেড়ে আতংকে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পে আতংকিত হয়ে তারাহুড়ো করে নামার সময় ঈশ্বরদী ইপিজেডে শতাধিক শ্রমিক আহত হযেছে।
এ সময় পাবনা শহরের একটি ৬ তলা ভবন হেলে পড়ার গুজব ছড়িয়ে পড়লে লোকজন ছুটাছুটি করে এবং চরম আতংকিত হয়ে পড়ে। এ সময় ওই ভবনে আবাসিক বর্ডাররা আতংকে রুম ছেড়ে বের হয়ে যায়। পরে তাৎক্ষনিক পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ভবনটি পরিদর্শন করেন এবং ভবনটি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা নিরীক্ষার কথা বলেন।
এ ব্যাপারে পাবনা ফায়ার সার্ভিসের ইনেস্পেক্টর আবুল হাসেম জানান, আপাত দৃষ্টিতে ভবনটি হেলে যাওয়া দেখা গেলেও কোন ক্ষয় ক্ষতি দেখা যায়নি। তবে ভবন বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার কথাও বলেন তিনি।
শত শত লোকজন ভবনটি দেখার জন্যে ভীড় জমালে পুলিশ কিছু সময়ের জন্যে রাস্তাটি বন্ধ করে দেয়।
ঈশ্বরদী ইপিজেডে আহত হওয়ার বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস আহতের বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা বলতে পারেন নাই।
এ ব্যাপারে ঈশ্বরদী ইপিজেডের (বেপজার) মহাব্যাবস্থাপক রুহুল আমিন বলেন, আহত শ্রমিকরা কেউ ভূমিকম্পে আহত হয়নি। তবে আতংক গ্রস্থ হয়ে হুরোহুরি করে নামতে গিয়ে প্রায় বেশ কিছু শ্রমিক আহত হয়। তাদের ইপিজেডের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে ভূমিকম্পে আহত স্কুলছাত্রের মৃত্যু পরবর্তী সংবাদ মাতামুহুরী নদীর বুকে জেগে বসেছে ধূধূ বালুর চর

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads