ads

রবিবার , ২৬ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বরত পরিদর্শককে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২০৩
উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বরত পরিদর্শককে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মেহের আমজাদ,মেহেরপুর : পিরোজপুর জেলার ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বরত পরিদর্শকক মুনতাজ উদ্দীনকে ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কতৃক লাঞ্চিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতি। রোববার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারি কলেজের সামনে সংগঠনটির সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুর নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আনোয়ারুল ইসলাম, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুল আলম, মুজিবনগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গেল ৯ এপ্রিল পরিক্ষার হলে দায়িত্বরত অবস্থায় পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের হাতে লঞ্চিত হন ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার দায়িত্বরত পরিদর্শকক মুনতাজ উদ্দীন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাবনায় ১৮শ পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক ও… পরবর্তী সংবাদ ঝিনাইদহে বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads