চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পন্ড হলো গাড়াবাড়িয়া গ্রামের স্কুল পড়য়া নাবালিকা তামিনুর অক্তার বৃষ্টির বাল্য বিবাহ।
শুক্রবার বাদ জুম্মা পূর্ব নির্ধারিত দিনে বিয়ের প্যান্ডেল তৈরী, রান্নাবাড়া,কাজী ডাকা ,আতœীয়-স্বজন দাওয়াত দিয়ে বিয়ের সকল আনুষ্ঠানিকতা হয়েছে সম্পন্ন করার হয়। বরপরে সকল লোকজনও কন্যে পরে বাড়িতে এসে হাজির তখনই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামানের গাড়ী ছাড়ে গাড়াবাড়িয়া গ্রামের দিকে। নির্বাহী কর্মকর্তা গাড়ি ছাড়ার আগেই শঙ্করচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান ও ৯ নং ওয়ার্ড মেম্বর জিল্লুর রহমানকে নির্দেশ দেন গ্রাম পুলিশ সহ গাড়াবাড়িয়ার ছাগলা পাড়ার আরিফ হোসেনের বাড়িতে উপস্থিত হতে। নির্দেশ মতো চেয়ারম্যান,মেম্বর গ্রাম পুলিশ যথাসময়ে হাজির বিয়ে বাড়িতে। এর ১৫ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌছিয়ে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান। পৌছিয়েই খোঁজ করেন কাজী কোথায়। এলাকাবাসী ও কন্যে প জানান কাজী ইছাজক ভোঁ-দৌড় দিয়ে পালিয়েছে। তখন আর কি করার নির্বাহী কর্মকর্তা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে অধ্যায়নরত নাবালিকা তামিন্নুর আক্তার বৃষ্টিকে, তার পিতা আরিফ হোসেন, মাতা- ফাহিমা খাতুনকে এক জায়গায় করে বাল্য বিবাহের কুফল ব্যাখ্যা করেন এবং লেখা-পড়ার চালিয়ে সাবালিকা হয়ে বিয়ে করলে তার সুফল কি তা ব্যাখা করেন। সুফলের কথা জেনে কনের বাবা-মা অল্প বয়সে মেয়ের বিয়ে দেয়া থেকে বিরত থাকতে সম্মত হন। সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ে আর বিয়ে দিবে না বলেও স্বীকার করেন । মেয়েকে আবারো স্কুলে পাঠাবে বলেও জানান।
বিয়েতে অনেক খরচের কথা ভেবে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা না করে মৌখিক সতর্ক করে দেন কন্যা পকে। একই সাথে বর মাখালডাঙ্গা গ্রামের মুনছার আলীর ছেলে একরামুল হক ও তার লোকজনকেও সতর্ক করে দেন ।

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে স্কুলছাত্রী উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর সীমান্ত থেকে শিল্পি (১৪) নামের পাচার হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।
সে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার ডিগ্রিরচর গ্রামের আব্দুর রশিদ সর্দারের মেয়ে এবং খানজাহানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পি খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের তপুশ্রার ছেলে কালাচাদ ট্রেনযোগে দর্শনা সীমান্তে আসে। এরপর দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান শিল্পিকে ভারতে পাচার করার কথা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। পরে তিনি শিল্পি খাতুনকে উদ্ধার করে। এ সময় পাচারকারী কালাচাদ ভারতে পালিয়ে যায় ।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
চুয়াডাঙ্গার ৬ টি গাড়ি ভাঙচুর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি ইু ক্রয় কেন্দ্রের অদূরে ২টি ঢাকাগামী বাস, ২টি ট্রাক ১টি সিএনজি ও ১টি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনার তরী, এ আর ট্রাভেল, ২টি ট্রাক, ১টি সিএসজি ও ১টি মিশুক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জীবননগর থানার ওসি হুমায়ন কবির জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে ২০ দলীয় নেতাকর্মীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।



















