ads

শনিবার , ১০ জানুয়ারি ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

খবর টি পড়েছেন : ২০৮
মহাদেবপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১০ জানুয়ারী শনিবার নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আনন্দ র‌্যালী ও আলেঅচনা সভা। সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। বিকেলে স্থানীয় বাসষ্ট্যান্ডে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ময়নুল ইসলাম ময়েন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মঞ্জুর আলম মঞ্জু, সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, যুগ্ম সম্পাদক গোলাম নূরানী আলাল, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান ধলু, হাফিজুল হক বকুল, যুবলীগ নেতা অনুকুল চন্দ্র সাহা বুদু, ছাত্রীলীগ নেতা জুয়েল হোসেন, কাউসার আলী, এসএম সুলতান মাহমুদ সাহেব, বিভুতি ভূষন, রাজু আহমেদ, কৃষকলীগ নেতা ডাঃ আনোয়ারুল ইসলাম মিঠু প্রমুখ। এর আগে একটি আনন্দ র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রানীশংকৈলে পাচার হওয়া সন্দেহে ৩৭ জন আটক পরবর্তী সংবাদ ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads