আব্দুল করিম সরকার, পীরগঞ্জ (রংপুর) : অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২৩ মাস পর রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। ১০ জানুয়ারী শনিবার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে ওই কমিটিতে অন্তর্ভুক্ত সকল সদস্যদের নাম ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তাজিমুল ইসলাম শামীম জানান, গত ৮ জানুয়ারী রংপুর জেলা কমিটি পীরগঞ্জ উপজেলা পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ২২ ফ্রেরুয়ারী উপজেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিলে ব্যালটের মাধ্যমে মোতাহারুল হক বাবলু সভাপতি ও এ্যাড. তাজিমুল ইসলাম শামীম সাধারন সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে সাধারন নেতা-কর্মীরা পুর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দিয়ে আসলেও দীর্ঘ ২৩ মাস পর সজীব ওয়াজেদ জয়কে প্রথম সদস্য করে ৬৭ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। রংপুরের পীরগঞ্জ আসনটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। বর্তমান প্রধানমন্ত্রী এ আসন থেকেই পর পর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ আসনের এমপি। তিনি উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। ভবিষ্যতে রাজনীতিতে এসে এই আসন থেকেই নির্বাচন করবেন সজীব ওয়াজেদ জয়। তিনি পীরগঞ্জ সফরে এসে বিভিন্ন সভায় বার বার এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদও দু’দফায় এ আসন থেকে এমপি হয়েছিলেন।

পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
রংপুরের পীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন করা হয়। গতকাল শনিবার পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসের কর্মসুচীর সমাপ্তি হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, সাধারন সম্পাদক এ্যাড. তাজিমুল ইসলাম শামীম, সহ-সভাপতি আলহাজ্জ্ব মকবুল হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মিলন, মোস্তাফিজার রহমান বাবলু, রুহুল আমিন বি.এস.সি, কোষাধ্য আনিছার রহমান মন্ডল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্য খলিলুর রহমান খলিল, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম লাভলু সর্দার, সদস্য মজিবর রহমান প্রমুখ।



















