ads

শুক্রবার , ৯ জানুয়ারি ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে দুই বিএনপি কর্মী আটক

খবর টি পড়েছেন : ২১৯
মেহেরপুরে দুই বিএনপি কর্মী আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মেহের আমজাদ ,মেহেরপুর : ২০ দলিয় জোর্টে লাগাতার অবরোধে নাশকতার আশংকায় মেহেরপুর সদর উপজেলায় দুই বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সদর উপজেলার আশরাফপুর গ্রামের রিফাত মন্ডলের ছেলে লাল্টু হোসেন (২০) ও মোমিনপুর গ্রামের মৃত রফাতুল্লাহর ছেলে আব্দুল হান্নান (৬৫)। বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করেন।
সদর থানার ওসি আহসান হাবীব জানান, ২০ দলীয় জোটের ডাকা অনিদির্ষ্টকালের অবরোধের সময় নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে। কার্যবিধি’র ১৫১ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

Shamol Bangla Ads

গাংনীতে বোমা ফাটিয়ে ২টি হালের গরু লুট

মেহেরপুর গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ টি গরু লুট করেছে দূর্বৃত্তরা। এসময় তারা এলাকায় আতংক সৃষ্টি করতে ২ টি শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
রামদেবপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে গৃহকর্তা ভেদা শেখ জানান, রাত ৩ টার দিকে ৮/১০ জনের স্বশস্ত্র ডাকাত দল বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে গোয়ালে থাকা ২ টি গরু লুট করে নিয়ে যায়। এসময় চিৎিকার দিলে তারা পর পর দুটি শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। গরু দুটি আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানান তিনি।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। দূর্বৃত্তদের ধরতে অভিযান অব্যহত আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবরোধ নিষিদ্ধের আহবান সুরঞ্জিতের পরবর্তী সংবাদ হোসেনপুরে ১০ মাসে সড়ক দূর্ঘটনায় নিহত ১১; আহত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads