হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে জীবিকার তাগিদে অবাদে টমটম, নসিমন ও অটো-রিকশায় অদক্ষ ড্রাইভিংয়ে ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা ও বাড়ছে প্রানহানীর সংখ্যাও। গত ১০ মাসে (মার্চ-৫ থেকে জানুয়ারী-৭ পর্যন্ত) অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ ড্রাইভারের হাতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১১ জন নিহত ও প্রায় দেড় শতাধিক আহত হলেও এসব দেখার যেন কেউ নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গত ২ জানুয়ারি উপজেলা নতুন বাজার এলাকায় মাধখলা গ্রামের শৈলেন্দ্র সূত্রধর (৫৫) বালুভর্তি ট্রাক চাপা দিলে স্থানীয় লোকজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তাছাড়া ২০১৪ সালের ২ অক্টোবর হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাগলা বাজারে উপজেলার চর-পিতলগঞ্জ গ্রামের কৃষক মেনু মিয়া (৪১) রাস্তা পাড় হওয়ার সময় পিছন থেকে একটি গাছবাহী টমটম তাকে চাপা দিলে মর্মান্তিক মৃত্যু হয়। গত ৯ সেপ্টেম্বর হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের ব্রাক অফিসের সামনে উপজেলার দ্বীপেশ্বর গ্রামের দীন মুহাম্মদের শিশু কন্যা রুমকি আক্তারকে (০৬) কিশোরগঞ্জ গামী একটি ট্রাক চাপা দিলে সে মারা যায়। গত ২৯ আগষ্ট হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে পুমদি বিলচাতল গ্রামের মৃত শামসুউদ্দিনের মেয়ে চম্পা আক্তারকে (৪০) একটি মটরসাইকেল পিছন থেকে চাপা দিলে তার মর্মান্তিক মৃতু হয়। গত ১৮ আগষ্ট উপজেলার ধুলজুরি গ্রামের হীরা মিয়া মেয়ে টুম্পা আক্তার (০৫) নিজ বাজির সামনে অটো-রিকশার চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। গত ১৫ জুন হোসেনপুর-হাজীপুর-কিশোরগঞ্জ সড়কের তারাপাশা মোড়ে টমটম উল্টে নামা সিদলা গ্রামের আব্দুল কাইযুমের ছেলে শুভ মিয়া (৭) ঘটনাস্থলেই নিহত হয়। গত ৫ জুন উপজেলার হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কের ধুলিহর মসজিদের সামনে স্থানীয় দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেনীর ছাত্রী শারমিন আক্তার (১৩) অটো রিকশার চাপায় নিহত হয়। গত ১১ এপ্রিল উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের ঢেকিয়া এলাকায় টমটম উল্টে গফরগাঁও উপজেলার জন্মজর গ্রামের জমিলা আক্তার (৫২) নিহত হয়। গত ৬ এপ্রিল হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল ব্রীজের পাশে টমটম উল্টে রাস্তার পাশে পড়ে গিয়ে উপজেলার চর-হটরআলী গ্রামের খোকন মিয়া (৪৫) নিহত হয়। গত ১৩ মার্চ হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কের ধুলিহর এলাকায় নসিমনের সাথে মোটসাইকেলের সংঘর্ষে কৃষক সুলতান মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। ৫ মার্চ উত্তর কুড়িমারা গ্রামের সুজন মিয়ার মেয়ে লিমা আক্তার (৮) হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের কাওনা বাজারের পাশে টমটম উল্টে ঘটনাস্থলেই মারা যায়।
এছাড়া গত ১০ মাসে উপজেলার বিভিন্ন সড়কে টমটম,নসিমন ও অটো-রিকশা দূর্ঘটনায় কমপক্ষে দেড় শতাধিক আহত হয়েছে। কেউ কেউ আবার পুঙ্গু হয়ে এ সমাজের বোঝা হয়ে দাড়িয়ে আছে।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শিরা প্রতিটি দূর্ঘটনার জন্য অদক্ষ শিশু-কিশোর চালক ও ফিটনেস বিহীন যানবাহনকেই দায়ী করে দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ।
এ ব্যাপারে ওসি মোঃ নান্নু মোল্লা জানান, অপ্রাপ্ত বয়ষ্ক চালকের ক্ষেত্রে পুলিশের জিরো টলারেন্স থাকলেও অনেক ক্ষেত্রে গ্রামীন ও আঞ্চলিক রাস্থা-ঘাটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু অদক্ষ চালক টমটম-নসিমন চালাতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে।তবে পুলিশ তা নিয়ন্ত্রনে সচেষ্ট রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



















