ads

শুক্রবার , ৯ জানুয়ারি ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবরোধ নিষিদ্ধের আহবান সুরঞ্জিতের

খবর টি পড়েছেন : ২০৬
অবরোধ নিষিদ্ধের আহবান সুরঞ্জিতের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

suranjitশ্যামলবাংলা ডেস্ক : রাজনৈতিক কর্মসূচি হিসেবে অবরোধ নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। ৯ জানুয়ারী শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় অবরোধ বন্ধে নতুন আইন প্রণয়নের দাবিও তুলেছেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, সরকারের প্রতি আমার আহ্বান, অবিলম্বে অবরোধকে বেআইনি ও অগণতান্ত্রিক ঘোষণা করুন। ধৈর্যের একটা সীমা আছে, সব কিছুর একটা শেষ আছে। অবরোধ গণতান্ত্রিক অধিকারের সব সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সহিংসতা ও নাশকতার আশ্রয় নিয়েছেন। বিশ্বের কোথাও সহিংসতা ও নাশকতা গণতান্ত্রিক অধিকার নয়। আপনি গিয়ে ট্রেনের ফিসপ্লেট উঠিয়ে ফেলে দিবেন, রাতের বেলা বাসযাত্রীদের পুড়িয়ে হত্যা করবেন। এটা গণতান্ত্রিক অধিকার হতে পারে না। অবিলম্বে অবরোধ বেআইনি ঘোষণা করে অবরোধকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান সুরঞ্জিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শীতার্ত দরিদ্র শ্রমজীবীদের মাঝে কম্বল বিতরণ পরবর্তী সংবাদ মেহেরপুরে দুই বিএনপি কর্মী আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads