মশিউর রহমান পিংকু, ভোলা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকারের সাফল্যগুলো ধ্বংস করার জন্য বিএনপি মিথ্যাচার ও কুৎসায় লিপ্ত হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এই অর্থনীতিকে কাজে লাগিয়ে আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনিত করবো। যেই মুহুর্তে বাংলাদেশ এগিয়ে চাচ্ছে সেই মুহুর্তে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে রাজনীতি আবার শুরু করতে চান তাতে দেশটাতে একটি অস্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে চান। পাকিস্তানের কথা চিন্তা করেন সেনা পরিচালিত একটি স্কুলে নির্বিচারে গুলি করে ১৪৬ জনকে হত্যা করেছে। পাকিস্তান একটি অকার্যকর রাষ্ট্র হয়েছে। আজকে আমাদের বাাংলাদেশকেও কেউ কেউ অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চায়। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ভোলার বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ন জয়ন্তী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলার দেশের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরন করে গেছেন। আমাদের কে একটি দেশ একটি জাতি দিয়ে গেছেন। আজকে বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্য শেখ হাসিনা দেশকে যে দক্ষ হাতে পরিচালনা করছে ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় আরো উপস্থিত জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুর্বত কুমার সিকদার, প্রবীন সাংবাদিক বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আবু তাহের প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের নাচ ও গান পরিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিটিভির সুবর্ন জয়ন্তী উৎসব সমাপ্ত হয়।



















