নাটোরে কলেজ ছাত্রের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২০৪
নাটোরে কলেজ ছাত্রের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Natore College Student Kill Pic-25.12.14-2নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ার বড়গ্রামে আব্দুল কাহার ওরফে আতিকুর রহমান (২০) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল কাহার বড়গাঁও আর কে এইচ দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রশিদের একমাত্র ছেলে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ উপজেলার দূর্গম চলনবিলের মাঠ থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী সূত্রে জানায়, নিহত আব্দুল কাহার ওরফে আতিকুর রহমান ২০১৪ সালে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এইচ,এস,সি (জিপিএ ৪.৫০) পাশ করে উচ্চতর শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। দু’সপ্তাহ আগে গ্রামের বাড়ি ফিরে রাজশাহী, বগুড়া, রংপুরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও গ্রামের ছেলেদের সাথে ক্রিকেট খেলায় মেতে উঠে। তারই নেতৃত্বে স্থানীয় দুর্দম ক্লাবের উদ্যোগে বিশাল ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৪ প্রতিযোগিতা ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার উদ্বোধনের অপেক্ষায়। কিন্তু কে জানে সেই দিনই তাকে লাশ হয়ে ফিরতে হবে ? বুধবার সন্ধ্যায় নিহত আব্দুল কাহার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে চলনবিলের ভদ্রাবতী নদীর পার্শ্বে মাঠে নিহত ছাত্রের ক্ষত বিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার কে বা কারা জড়িত বিষয়টির তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারের সাফল্যগুলো ধ্বংস করার জন্য বিএনপি মিথ্যাচার ও… পরবর্তী সংবাদ শেরপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads