ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার খৃষ্ট সম্প্রদায়ের শুভ বড় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মরিয়মনগর ধর্মপল্লীসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী নানা অনুষ্ঠান ও কর্মসূচী পালিত হয়। সকালে মরিয়ম নগর ধর্মপল্লীর গীর্জায় প্রার্থনা’র মধ্য দিয়ে বড় দিন উদযাপন শুরু হয়। প্রতিটি খ্রষ্ট ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ। এ উপলক্ষে বিকেলে সাবেক ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি রবেদা ম্রংয়ের বাড়ীতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএসএ ওয়ারেজ নাঈম, সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, এসবিসি’র নির্বাহী পরিচালক মিষ্টার নীলিপ ¤্রং, প্রমূখ । দিনটি উদযাপন উপলক্ষে পুরো আদিবাসী এলাকা জুড়ে নেয়া হয়েছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।



















