দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পার্বতীপুরে ট্রাকের চাপায় আব্দুল জলিল (৬২) নামে পুলিশের এক সাবেক কর্মকর্তা (এসআই) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে,আজ বৃহস্পতিবার সকাল ৭টায় পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে কেলাকা’র সামনে। আব্দুল জলিল মর্নির ওয়ার্ক করার সময় ট্রাকের চাপায় আহত হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ও নিহতের আত্মীয় স্বজনেরা তাকে প্রথমে ল্যাম্ব হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল জলিল মডেল থানা সংলগ্ন সরকার পাড়ার মৃত রইচ উদ্দিন প্রামানিকের ছেলে।



















