ads

বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিড়ালের প্রতি ভালবাসা…

খবর টি পড়েছেন : ১৮৮
বিড়ালের প্রতি ভালবাসা…
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

K-3(1)স্বপন কুমার দে , হাতীবান্ধা (লালমনিরহাট) : বাঘের মাসী বিড়াল। বিড়াল গৃহভক্ত প্রাণীবলেই লালমনিরহাটের হাতীবান্ধায় ১৪ টি বিড়াল পোষ মেনেছে স্কুল শিক্ষিকা মাসুদা আখতার কল্পনার ঘরে। উপজেলা পরিষদের পাশে তার বাসায় ।

Shamol Bangla Ads

জানা যায় , ২০১২ সালের ৪ জানুয়ারী এক মেনি বিড়াল ওই শিক্ষিকার বাসায় খাবারের খোঁজে আসে এবং সেই দিন থেকেই কল্পনার ভক্ত হয়ে যায় । এরপর তার নাম দেন ” পোষো ” । পোষোই আস্তে আস্তে বংশ বিস্তার করে । অতি সহজেই গৃহকর্তা অধ্যাপক আলী আখতার গোলাম কিবরিয়া , ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়–য়া স্বপ্নিল ও মেয়ে আলিমুদ্দিন ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রী সিথি কিবরিয়ার মন জয় করেছে পোষো বিড়ালের বিশাল পরিবার। বিড়াল গুলোর আদর করে নাম দিয়েছেন। পোষোর সাদা-কালো-ছাই মিশ্রিত রংএর পরিবারের অন্যান্য সদস্যর নাম টুনটুনি , টুকটুকি ,টুন টুন , টুকটুক ,গুনগুন , টিয়া , ময়না , গয়না ও তারা । গত ২০ ডিসে¤র টুকটুকির ৪ টি বাচ্চা হওয়াতে , তাদের নাম দিয়েছেন সাগর , নদী , ঢেউ , বেলা এই হলো ১৪ টি প্রিয় বিড়ালের নাম।হাতীবান্ধা সিঙ্গিমারী সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষিকা কল্পনা এ প্রতিনিধিকে জানান , প্রিয় বিড়াল গুলোকে প্রতিদিন দুই বেলা মাছ রান্না করে ভাত দিয়ে স্কুলে যাওয়ার আগে-পরে খাওয়ান। রাতে বাসার সদস্যেদের সাথেই বিছানায় কখনো সোফায় ঘুমায়। এরা কোন বিরক্ত করে না বা নোংড়া করে না , ক্ষুধা লাগলে পায়ের কাছে এসে মিউ মিউ করে ডাকবে।তাদের জন্য আলাদা প্লেট,বাটি আছে। বিড়াল গুলোর প্রতি এত মায়া হয়েছে বেড়াতে বাইরে যেতে পারি না ।এ প্রসঙ্গে সাংবাদিক আলী আখতার গোলাম কিবরিয়ার সাথে আলাপকালে বলেন , একদিন টুকটুকির ্জ্বর হয়েছিল ২ দিন কিছুই খচ্ছিল না বাসার সবাই আমরা চিন্তায় পড়ে গেলাম এবং স্থানীয় প্রাণী চিকিৎসক মনা ডাক্তারকে ডেকে ওষুধ খাওয়ালে ভাল হয়ে যায টুকটুকি এবং সবার মনে আনন্দ জাগে। ময়না , টুকটুক ও তারা নামের বিড়াল সিথি কিবরিয়ার খুব ভক্ত ।সিথি পড়ার টেবিলে পড়তে বসলে ওরা টেবিলের পাশে কখনো কোলে বসে থাকে । স্বপ্নিলের কথা হলেই বলে আগে বিড়াল পছন্দ করতো না সে এখন লেখাপড়ার জন্য ঢাকায় থাকলেও প্রতিদিন ফোনে বাবা –মায়ের সাথে কথা বললেই পোষোর পরিবারের খোঁজ খবর নেই। অনেকেই ওই বিড়ালদের প্রতি তাদের ভালবাসা দেখতে বাসায় যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ মে:টন কয়লা’র জন্য… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বড়দিন উদযাপিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads