ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৭
শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Kakilakura Picএম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : ব্যাপক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন কাকিলাকুড়া ইউনিয়ন শাখার সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ একযুগ পর আনুষ্ঠানিকভাবে ২২ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় উক্ত ইউনিয়নের খঞ্চেপাড়া বাজার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন পূর্বে মোটর সাইকেল ও প্রাইভেটকারের বিশাল শোভাযাত্রা সম্মেলন স্থলে পৌছা মাত্র শত শত মুজিব সৈনিকরা মুহুর্মূহু শ্লোগানের মাধ্যমে নেতৃবৃন্দদের স্বাগত জানান। প্রথম পর্বের এক আলোচনা সভা উপজেলা আ’লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোতাহারুল ইসলাম লিটনের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম, যুগ্ম আহ্বায়ক এম.এ. মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, জেলা আওয়ামী আইনজীবি পরিষদ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সদস্য এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, এডিএম শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ । এসময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসরিন রহমান, অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, উপজেলা মহিলা আ’লীগের আহ্বায়ক লাবিনা আক্তার লিমা, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আবু সামা কবির প্রমুখ। সভার শুরুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সভার কার্য শুরু হয়। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে একজন মাত্র প্রার্থী থাকায় কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর আলম সরকার সভাপতি নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী-আজিজুর রহমান আওরঙ্গ, আবু সাঈদ, মিজানুর রহমান, ফরহাদ হোসেন বাবু, রুবেল মিয়া, মনিরুজ্জামান, হুমায়ুন কবির, আজিজুর রহমান ও বিল্লাল হোসেন প্রার্থী হওয়ায় কোন প্রকার সমঝোতায় আসতে না পারার কারণে উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটির সভায় যাকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হবে সেই সিদ্ধান্তই সকল প্রার্থী মেনে নেওয়ায় কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়। আশরাফ হোসেন খোকা জানান-অনতিবিলম্বে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে এবং নির্বাচিত সভাপতি / সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি উপজেলা কমিটির নিকট প্রেরণ করলে অনুমোদন দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চারঘাটে ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া পরবর্তী সংবাদ বিধবাপল্লীতে চাঁদা দাবি ও হুমকির মামলায় কামারুজ্জামানের সাফাই…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads