ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

খবর টি পড়েছেন : ২০২
চারঘাটে ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ পূর্ব বিরোধের জের ধরে চারঘাটে উপজেলা ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

Shamol Bangla Ads

গতকাল সোমবার সকালে উপজেলার সারদা বাজারে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সারদা কলেজের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি উপজেলার মোক্তারপুর গ্রামের গোলম কিবরিয়া বিপ্লবের সাথে ছাত্রলীগকর্মী আস্করপুর গ্রামের বাস্তুহারালীগের সভাপতি শামীম ও আমির হোসেন ও রাসেলের সঙ্গে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে গতকাল সকালে সারদা বাজারে দুই গ্র“পের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক গ্র“প অপর গ্র“পকে ধাওয়া দেয়। এ সময় শামীম গ্র“পের ১০/১২ জন কামাল স্টোর নামে একটি দোকান ভাংচুর করে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। তারা নিজেরাই বিষয়টি মিমাংশা করে নিবে বলে জানিয়েছে।

চারঘাটে ফেন্সিডিলসহ আটক ২

Shamol Bangla Ads

রাজশাহীর চারঘাট উপজেলায় র‌্যাবের অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ শাহীন ও তজু নামের দুই ফেন্সি সম্রাটকে গ্রেফতার করেছে। গত রবিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, র‌্যাব-৫ রাজশাহীর ক্যাম্পের একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার রাওথা গ্রামের সেকেন্দারের ছেলে শাহীন আলম (২৭) ও আব্দুল ওয়াহাব আলীর ছেলে তাইজুল ইসলাম ওরফে তজু (৩৫) উপজেলা বড়বড়িয়া হয়ে বাঘা আড়ানী যাওয়ার পথে ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক সম্রাটকে গ্রেফতার করে থানা নিয়ে আসে। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে।

চারঘাটে স্কাউট সমাবেশ ও বিদ্যুৎ ক্যাম্প সমাপনী

রাজশাহীর চারঘাট উপজেলায় স্কাউট সমাবেশ ও বিদ্যুৎ ক্যাম্পের সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ৭টায় নন্দনগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউট চারঘাট শাখার আয়োজনে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিনের সভাপতিত্বে স্কাউটস সমাবেশ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত ম্যাজিট্রেট (এডিএম) ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি), জাকিউল ইসলাম, নিমপাড়া ইউনিয়নের আ’লীগের সভাপতি মেছের আলী, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মোর্তূজা, চারঘাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম একরামুল হক, বাংলাদেশ স্কাউটস চারঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক অমৃত দেবনাথ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সেকেন্ডারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার কানিজ ফাতিমা, যুব উন্নয়ন কর্মকর্তঅ রুহুল আমীন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান শিবলি, শিক্ষক নজরুল ইসলাম বাদশা সহ ২৮টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাংবাদিক বৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন পরবর্তী সংবাদ শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads