ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোহাগড়ায় দু’গ্রুপের সংঘর্ষ : আহত ২৫

খবর টি পড়েছেন : ১৭৭
লোহাগড়ায় দু’গ্রুপের সংঘর্ষ : আহত ২৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিআর সেল ও শটগানের গুলি
Songhorshoলোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া  দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া, নড়াইল সদর ও খুলনা মেডিকেল হাসপাতালে  ভর্তি করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড শর্টগানের গুলি এবং ১৪ রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে।
জানা গেছে,  এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  সোমবার সকালে এড়েন্দা বাজারে, ঈদগাহর সামনে ও বিভিন্ন স্থানে কাশিপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান সমর্থিত লোকজন ও প্রতিদ্বন্ধি আজিজুর রহমান সমর্থিত লোকজনদের সাথে ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলে। এসময় চেয়ারম্যান মতিয়ার রহমান, আাজিজুর রহমান আর্জু, রওশন কাজী, ইউপি সদস্য কিবরিয়া, আব্দুল মান্নান খা, আঃ ছাত্তার, গোলাম রব্বানী, ইসমাইল শেখ, বাদশা কাজী, জামিনুরসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৬ রাউন্ড শর্টগানের গুলি এবং ১৪ রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের লোহাগড়া, নড়াইল সদর হাসপাতা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্লব সাহা জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষ এড়াতে এড়েন্দা বাজারসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লা ও দিনাজপুরে তারেকের বিরুদ্ধে ৪টি মামলা পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুকে কটূক্তির প্রতিবাদে , তারেক রহমানের শাস্তির দাবিতে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads