লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে অশালীন বক্তব্য দেওয়ায় এবং কটূক্তি করায় তারেক রহমানের শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মুক্তিযোদ্ধারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ২২ ডিসেম্বর সোমবার সকালে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা সদরে বিক্ষোভ শেষে তাঁরা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ সামসুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা শেখ নওশের আলী, সৈয়দ রওশন আলী ও গোলাম সরোয়ার। বক্তরা তারেক রহমানের ফাঁসি দাবি করেন।



















