পীরগঞ্জ,রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গত মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা নুর মোহাম্মদ মন্ডলের সকল প্রকার নিউজ বর্জন ও সাংবাদিক হয়রানি ও নির্যাতন বন্ধে বাসষ্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক আব্দুল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব খন্দকার আল এমরান, সদস্য আফজাল হোসেন, আসিয়ার রহমান, বেলায়েত হোসেন, আতাউর রহমান সুজন, মোস্তাফিজার রহমান রুসেল, জাহিদ হাসান, সৈকত বাবু, আতিকুল ইসলাম মিঠু, ফিরোজ রব্বানী প্রমুখ। বক্তাগণ বলেন, অবিলম্বে সাংবাদিক হয়রানি ও নির্যাতন বন্ধ করা না হলে পীরগঞ্জ থেকে দূর্বার আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের দাবি-দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

পীরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে পিস কম্বল বিতরণ
রংপুরের পীরগঞ্জে গতকাল শুক্রবার মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিল্টন শিকদার কর্তৃক স্থানীয় ডাকবাংলো মাঠে হতদরিদ্র ও শীর্তাত মানুষের মাঝে ১০০০ পিস কম্বল বিতরন করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহারল হক বাবলু, উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম, সাধারন সম্পাদক এডভোকেট মিয়া মোঃ তাজিমুল ইসলাম শামীম, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, রুহল আমীন বিএসসি প্রমুখ।
পীরগঞ্জে ড.এম.এ ওয়াজেদ মিয়া শিক্ষা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
রংপুরের পীরগঞ্জে ড.এম.এ ওয়াজেদ মিয়া শিক্ষা ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা গতকাল শুক্রবার শানের হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মেধা যাচাই ওই পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. মিয়া মোহাম্মদ তাজিমুল ইসলাম শামিম, ফাউন্ডেশনের পরিচালক এমএ লিয়ন খান, অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন শানেরহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আকমল হোসেন, সংস্থার সদস্য খন্দকার তাসিরুল ইসলাম মুন্না, ময়নুল ইসলাম প্রমুখ। এতে ৫৮৩ জন শিক্ষার্থী ওই মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহন করেন। আগামী ২১ ডিসেম্বর পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে।
পীরগঞ্জে রূপসী বাংলা শিশু নিকেতন স্কুলের উদ্বোধন
রংপুরের পীরগঞ্জে গত বুধবার বড় দরগাহ্ ইউনিয়নে মথুরাপুর গ্রামে রূপসী বাংলা শিশু নিকেতন স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোনায়েম সরকার মানু। এতে রূপসী বাংলা শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা মোকলেমুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মোস্তাফিজার রহমান বাবলু,জাসদ নেতা মনোয়ার হোসেন লিটন, সাবেক চেয়ারম্যান নুরুল হক,অত্র নিকেতনের অধ্যক্ষ সাজ্জাদুর রহমান সাজু, ভেন্ডাবাড়ী আওয়ামীলীগের সভাপতি আঃ হালিম,জায়গীরহাট কলেজের প্রভাষক মোক্তার হোসেন, পরিচালক নাজমুল হক রাজু প্রমূখ।শেষে রংপুর বেতারের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।



















