নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ গুলিবিদ্ধ ৩১

খবর টি পড়েছেন : ২০০
নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ গুলিবিদ্ধ ৩১
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Natore Two Group Clash Pic-19.12.14-2Natore) Two Group Clash Pic-19.12.14-3

Shamol Bangla Ads

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় মহিলাসহ ৩১ জন গুলিবিদ্ধ হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ৯টায় উপজেলার দূর্গম এলাকা ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য ২৮ জনকে স্থানীয় ভাবে চিকিৎসা ছাড়াও বগুড়া, এবং সিংড়া ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি বন্দুক, রামদা ও পরিত্যাক্ত গুলি এক গ্রুপের প্রধানসহ তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

Natore Two Group Clash Pic-19.12.14-4প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়াবাড়ি গ্রামের গোয়ালপাড়ার সাইফুল ইসলাম গ্রুপ ও মোল্লাপাড়ার আমজাদ হোসেন গ্রুপের বিবাদমান মধ্যে সংর্ঘষ শুরু হয়। প্রায় চারঘন্টাব্যাপী এই সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে অসংখ্য রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মহিলাসহ ৩১জন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে জাহানারা বেগম (৪৫), বাবু সরকার (৩৫) ও খুকুমনি (২৬) নামে গুলিবিদ্ধ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর একটার দিকে সরেজমিন বেড়াবাড়ি গ্রামে গিয়ে দেখা যায় চলনবিল ও নদী পাড়ি দেয়ার পর পায়ে হাঁটা ছাড়া বিকল্প পথ না থাকায় বন্দুক যুদ্ধে ছাররা গুলিতে অল্প আহত ২৮জন তখনো স্থানীয় ভাবে চিৎিকসা নেয়ার চেষ্ঠা করছে। এরা হলেন একই গ্রামের বাসিন্দা সেন্টু (২৪), আছমা খাতুন (৪০), রেজাউল (২৫), স্বপন (২৭), খোরশেদ আলম (৬০), শফিকুল ইসলাম (২৬), তফিজ উদ্দিন (৩৫), ফেরদৌস প্রামানিক (৩২), আব্দুল আলিম (২০), কাওসার আলী (২৮), জামাল হোসেন (২০), মজনু মোল্লা(২২), সোহরাব হোসেন সর্দার (২০), সবুজ সর্দার (২২), গোলজার মোল্লা(৫০), আকাশ তালুকদার (১৭), সোহাগ তালুকদার (২৫), আনিসুর রহমান (৩২), আফসার প্রামানিক (৫০), রানা আহম্মেদ (২৪), আব্দুর রহিম (২২), সাইদুর রহমান (২৫), সুজন (২২), আলম মোল্লা (৩৫), মুকুল প্রামানিক (২৫), রফিকুল ইসলাম (৪৩), জহুরুল ইসলাম (৩০) ও আতিকুর রহমান (২৪)। আহতরা বেশির ভাগই বিএনপি পন্থি মোল্লাপাড়ার আমজাদ গ্রুপের সদস্য বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুপুরে একটি বন্দুক, অব্যবহৃত দুটি গুলি ও চারটি গুলির খোসা এবং একটি রামদাসহ গোয়ালপাড়া গ্রুপের প্রধান সাইফুল ইসলাম, তার সহকারী দানেশ আলী ও আসালত প্রামানিককে আটক করেছে। আটক সাইফুল ইসলাম নিজেকে জেলা যুবলীগের নেতা পরিচয় দিলেও জেলা যুবলীগের নেতা জাহিদুল ইসলাম ভোলা বলেছেন, সাইফুল যুবলীগ নয় আওয়ামী লীগ কর্মী। তবে স্থানীয়রা জানিয়েছে, আহতরা রাজনৈতিক দলের কর্মী হলেও শুক্রবারের সংঘর্ষের সাথে কোন রাজনৈতিক সর্ম্পক নেই।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থলেই রয়েছেন। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় এক গ্রুপের প্রধান সাইফুল ইসলামসহ তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ৩১জন গুলিবদ্ধি হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে তিনি নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিনসহ ঘটনাস্থলে ছুটে আসেন

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ডুমুরিয়ায় ব্র্যাক’র এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads