জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে শতাধিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। পল্লীবিদ্যুৎ গ্রাহকদের বকেয়া বিলের দায়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও এবিএম এহছানুল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ডিজিএম আব্দুল জলিল, এসআই মোশারফ হোসেন, ইসি মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।



















