ডুমুরিয়ায় ব্র্যাক’র এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৯
ডুমুরিয়ায় ব্র্যাক’র এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন কর্মসুচী’র উদ্যোগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকদের নিয়ে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, যুব উন্নূয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা এস রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, ইউপি চেয়ারম্যান জি এম আমানউল্লাহ, মোল্যা কবির হোসেন, প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মুনতাসির রহমান তুহিন, জেলা ব্যবস্থাপক পলাশ কুমার মন্ডল, সাংবাদিক জি এম আব্দুস ছালাম, ইউপি সদস্য তহমিনা বেগম, রিতিকা মন্ডল, মৌসুমি সুলতানা রুপা, ব্র্যাক’র খান জাহান আলী প্রমুখ। সভায় স্থানীয় সরকার অবকাঠামোর ঘতিশীল বৃদ্ধি, সুশাসন প্রতিষ্টা করা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং তৃণমুল পর্যায়ের বিভিন্ন প্রতিবদ্ধকতা ও তার সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

ডুমুরিয়ায় ধ্র“ব’র ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় মানব উন্নয়ন সংস্থা ধ্র“ব’র উদ্যোগে দলিত সম্প্রদায়ের ছাত্রীদের শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী প্রধান মিঃ উত্তম দাস। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজা। বিশেষ অতিথি’র বক্তব্যদেন সংস্থার আন্তর্জাতিক পরিচালক মিঃ ট্রয় এন্ডারসন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, শিক্ষা সমন্বয়কারী মুক্তি দাস, প্রোগ্রাম অফিসার শিবুপদ দাস, প্রকল্প পরিচালক রেখা মারিয়া বৈরাগী, শিক্ষার্থী চম্পা দাস, অলোক দাস প্রমুখ। সমাবেশ শেষে উপস্থিত ২’শ জন ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, হাইজিনিক প্যাকেজ বিতরন করা হয়।

Shamol Bangla Ads

ডুমুরিয়ায় ড.মাহাবুব ইসলামের মতবিনিময়

ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহাবুব উল ইসলাম গতকাল বিকেলে উপজেলার ভান্ডারপাড়া এলাকায় বিভিন্ন মানুষের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ইউনিয়নের বান্দা, তালতলা, ঘোনা, তেতুলিয়া, বান্দা ছোট বাজারসহ অন্যান্য এলাকায় গিয়ে সকল পেশার মানুষের সাথে চলমান রাজনীতি নিয়ে আলোচনা করেন। তখন তার সাথে ছিলেন, দিপংকর মিস্ত্রী, শেখ মুজিবুর রহমান, বায়েজিদ হালদার, আকরাম সরদার, হসলাম কাজী, শেখ কামরুজ্জামান টিপু, লবিত্র বিশ্বাস, খাজা আঃ মজিদ, সঞ্জয় বিশ্বাস, শেখ মাসুদ রানা, হিমাংশু বৈরাগী, সাগর খলিফা, রণজিত মজুমদার ও হাজী হাসান প্রমুখ।

ডুমুরিয়ায় বিদ্যুৎ-স্পৃষ্টে ২ শ্রমিক আহত

ডুমুরিয়ায় বিদ্যুৎ-স্পৃষ্ঠে দুই শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর একজনকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বিকেলে বাজারের আনোয়ারা মৎস্য আড়তের সামনে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আনোয়ারা মৎস্য আড়তের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে ইনামুল হক (২৮) ও জুয়েল সরদার (২৬) নামের দুই শ্রমিক কাজ করছিল। হঠাৎ শ্রমিক ইনামুল বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় এবং তার শরীরের সামনের অংশ আগুনে পুড়ে যায়। পরে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধারকরে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে ইনামুলের অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে খুমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গ্রেফতারকৃত ৮ আসামীকে ৩ দিনের রিমান্ড শেষে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads