সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পুত্রের মৃত্যুর সংবাদ শুনে শোকাহত এক বৃদ্ধ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের সাহা পাড়া মহল্লায়।
গত মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের সর্বেস্বর সাহার প্রথম পুত্র শৈলেস সাহা (৫০) দূরারোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। এ সংবাদ শুনে কিছুক্ষনের মধ্যে বৃদ্ধ মা শান্তি সাহা (৭০) পুত্র শোকে আক্রান্ত হয়ে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিনিও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই সঙ্গে মা ও পুত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার গোডাউনপাড়া মহাশ্মশানে সকল আনুষ্ঠানিকতা শেষে মা ও পুত্রের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।




