ads

বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনার উন্মোচনে নালিতাবাড়ীতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ৬, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনার উন্মোচনে শেরপুরের নালিতাবাড়ীতে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী যুব ফোরামের আয়োজনে ৬ অক্টোবর বুধবার সকালে সরকারি নাজমুল স্মৃতি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবীর।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী যুব ফোরামের আহ্বায়ক অভিজিৎ সাহার সভাপতিত্বে ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আমিনুল ইসলাম ফারুক, প্রভাষক আবুল বাশার, প্রভাষক সমির দাস, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক ফিরোজ আহম্নেদ প্রমুখ।

কুইজ প্রতিযোগীতায় কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!