পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে : আইজিপি

খবর টি পড়েছেন : ৭৮৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোয়া বাংলাদেশ পুলিশেও এসে লেগেছে। এমনকি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। শুক্রবার সকালে সুনামগঞ্জের শাল্লার থানার নবনির্মিত ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্সের নীতি সেই নীতিতে পুলিশ কাজ করে বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এর ফলে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আর্কষণ করছে, যার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, পুলিশ দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে কাজ করছে। এমনকি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় সেই বিষয়ে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রস্তুতি রয়েছে।

Shamol Bangla Ads

এসময় উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণতান্ত্রিক পন্থায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ পিলখানা ট্র্যাজেডির ১৪ বছর আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads