আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে এক স্কুল ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। এদিকে, একই দিনে অপর ২ব্যক্তিকে বিষাক্ত সর্প দংশণ করলেও তারা বেঁচে গেছেন। জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে উপজেলার ঝাপাঘাট গ্রামের আ.রাজ্জাকের কন্যা দমদম হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্রী ফাইমা খাতুন (১৪) কে ঘুমন্ত অবস্থায় ডান পায়ের পাতার উপর বিষাক্ত সাপ কামড়ালে ঘটনাস্থলেই সে মারা যায়। এদিকে, সোমবার বেলা ৩টার উপজেলার পাঁচপোতা গ্রামের আজগর ফকিরে স্ত্রী রহিমা খাতুন (৪২) কে বাড়ির পাশে একটি বিষাক্ত সাপ কামড় দিলে স্থানীয় ওঝা দ্বারা বিষ নামানোয় তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পান। একই ঘটনা ঘটেছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। পাঁচপোতা গ্রামের আ.রহিমের মেয়ে সুফিয়া (২৮) খাতুনকে শ্বশুরবাড়ি সুলতানপুর গ্রামে রাত ১০টার দিকে বিষাক্ত সাপ দংশণ করলে ওঝা দ্বারা বিষ নামানোর ফলে সে শেষ রক্ষা পায়। সম্প্রতি বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় সাপের উপদ্রুপ বেড়েছে বলে জানিয়েছেন অনেকে।

সাতক্ষীরার কলারোয়ায় আ’লীগের আনন্দ মিছিল ও সমাবেশ
৭১’র যুদ্ধাপরাধী জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর রায় ঘোষনা উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় আনন্দ মিছিল করেছে আ’লীগ। নিজামীর ফাঁসির দাবিতে সমাবেশও করেছে দলটি। মঙ্গলবার সকালে কলারোয়া বাজারে মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আ’লীগ নেতা আরাফাত হোসেন, যুবলীগ যুগ্ম আহবায়ক কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ মাসুমুজ্জামান মাসুম সহ প্রমুখ নেতৃবৃন্দ।



















