ads

মঙ্গলবার , ২৪ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা-তারেক: তারানা

খবর টি পড়েছেন : ৩৫৭
আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা-তারেক: তারানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টাঙ্গাইল: তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত। তাই সংবিধান অনুযায়ী তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই বিষয়ে কোনো বির্তক করা আদালত অবমাননার শামিল। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতনিময় সভায় যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান যেহেতু তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছেন, তাহলে প্রশ্ন থাকে তিনি কিভাবে বাংলাদেশের নাগরিক থাকেন। সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন. বিএনপি খালেদার জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে। সরকার তাকে যথাযথ চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে। সরকার যদি মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, তাহলে সরকার তাই করবে।
এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেক রহমানের সেই পাসপোর্টের ছবি প্রকাশ পরবর্তী সংবাদ আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয়

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads