সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন মিঞার নেতৃত্বে গঠিত ট্রার্সফোর্স উপজেলার বিভিন্ন মাদক দ্রব্য বিক্রয় স্পটে অভিযান চালিয়ে প্রায় ১১০ লিটার চোলাইমদ, চোলাইমদ তৈরির উপকরণ ৫০০ গ্রাম ও ২০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বিজিবি ও থানা পুলিশ সদস্যদের নিয়ে গতকাল বুধবার সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়।




