ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ-গফরগাঁও-টোক-গাজীপুর সড়কে বানার নদীতে নবনির্মিত ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১,৫২২
ময়মনসিংহ-গফরগাঁও-টোক-গাজীপুর সড়কে বানার নদীতে নবনির্মিত ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : ময়মনসিংহ-গফরগাঁও-টোক- কাপাশিয়া-গাজীপুর সড়কের বানার নদীর উপর নির্মিত বানার ব্রিজটি ১৬ অক্টোবর বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের সাথে যুক্ত হবেন বলে জানান ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সড়কটি রাজধানী ঢাকার সাথে যাতায়াতের একটি বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হবে। ময়মনসিংহ-গফরগাও-টোক-কাপাশিয়া সড়কের ৭২তম কিলোমিটারে অবস্থিত এই সেতুটি নির্মিত হয়েছে সর্বমোট ৩৮ কোটি টাকা ব্যয়ে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি মঙ্গলবার দুপুরে নবনির্মিত বানার ব্রিজটি সরজমিনে পরিদর্শনে গিয়ে চমৎকার নির্মাণ শৈলী দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পও সরজমিনে পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার । এসময় তার সঙ্গে ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আবুল মুনসুরসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
সড়ক ও জনপথ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আতাউর রহমান জানান, ময়মনসিংহ জেলা গফরগাও, কিশোরগঞ্জের হোসেনপুর, কাপাশিয়াসহ অত্রাঞ্চলের মানুষের কৃষি পণ্য ও যাতায়াতে এই সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৩১ মার্চ গফরগাঁয়ে এক জনসভায় বানার নদীর উপর একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ সফরকালে প্রানমন্ত্রী শেখ হাসিনা এই ব্রিজটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ময়মনসিংহ জেলার সড়ক বিভাগের ময়মনসিংহ-গফরগাও-টোক- কাপাশিয়া সড়কের ৭২তম কিলোমিটারে ২৮২.৫৫৮ মিটার দৈর্ঘ্যরে এই ব্রিজটি নির্মাণের ফলে ওই অঞ্চলে সুষ্ঠু ও নিববচ্ছিন্ন চলাচল নিশ্চিত হবে এবং বানার নদীর উপর ফেরী পারাপারের অবসান হবে।
ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের অন্যতম নেতা গণকল্যাণ পরিষদের (জিকেপি) প্রধান নির্বাহী বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ সিরাজুল ইসলাম জানান, ওই অঞ্চলের কৃষিপণ্য ও মৎস্য সম্পদ রাজধানীসহ বিভিন্ন স্থানে সহজ পরিবহনে এই সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সেতুটি উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে আন্তরিক অভিনন্দন জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আরও ২ মেট্রোরেলসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন পরবর্তী সংবাদ ৭৩১ কোটি টাকায় প্রশস্তকরণ হবে কিশোরগঞ্জের ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads