ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও ক্যুইজ প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও ক্যুইজ প্রতিযোগিতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে ‘বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং সেন্টারে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Shamol Bangla Ads

সেমিনারে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ‘উই নীড সায়েন্স মোর দেন এভার বিফোর’- বিজ্ঞানী হলডেন এর এই একটি বাক্যের মধ্যেই নিহিত আছে সাম্প্রতিক ও আগত জীবনে বিজ্ঞানের অপরিহার্যতা। মানুষের কান্ডজ্ঞানহীনতার ভারে ক্লান্ত এ ধরিত্রীকে কি করে বাসযোগ্য করা যায় কিংবা ক্ষুদ্র জীবাণুকে পরাজিত করে মানবজীবনে কি করে স্বস্তি ফিরিয়ে আনা যায়- তার উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানের রহস্যময় জগতে। আর সেই জগতকে আরও উন্মোচন করবে আজকের ছোট ছোট শিশু কিশোররাই। তাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামীর মাকসুদুল হক, সমীর সাহা কিংবা সত্যেন বোস। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিজ্ঞানের সামগ্রিক বিকাশের বিকল্প নেই। তারই অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিজ্ঞানমনস্ক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত হচ্ছে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও ক্যুইজ প্রতিযোগিতা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক জহুরুল ইসলাম।
কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে শ্রীবরদী উপজেলার ভারেরা এস পি উচ্চ বিদ্যালয়, নালিতাবাড়ীর তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নালিতাবাড়ী ও সদর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অর্থাভাবে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করাতে পারছেন না শেরপুরের হতদরিদ্র… পরবর্তী সংবাদ শেরপুরে ধর্মীয় সহিষ্ণুতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads