২ জুলাই’১৪ইং বিকাল ৪ ঘটিকার সময় ১০২ নবাব সিরাজদৌল্লা রোড চন্দনপুরা, চট্টগ্রাম দৈনিক শাহ্ আমানত পত্রিকার কার্যালয়ে ঢাকা ও চট্টগ্রামের সকল দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকার সম্পাদকদের উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি হলেন আলহাজ্ব ফরিদ উদ্দিন(সম্পাদক-দৈনিক শাহ্ আমানত), জীবন কৃষ্ণ দেবনাথ (সহ-সভাপতি-দৈনিক আমাদের সংবাদ), এম. জামাল উদ্দিন (সাধারণ সম্পাদক-দৈনিক চট্টগ্রামের পাতা), আবদুল মোবিন(প্রচার ও প্রকাশনা সম্পাদক-দৈনিক শাহ্ আমানত), মোস্তফা কামাল পাশা(সদস্য-অপরাধ সন্ধানী), বোরহান উদ্দিন(সদস্য-সাপ্তাহিক তথ্য)সহ ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সদস্য সংগ্রহ চলছে। যোগাযোগ করুন: ০১৮৩৫৯৫৩২৫৫, ০১৮৩২-২৮২৮৭১। (প্রেস বিজ্ঞপ্তি)



















