ads

শনিবার , ৮ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একজন আলোকিত মানুষ মন্টু মানুষের জন্য কিছু করতে চায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৮, ২০১৪ ৩:১৮ অপরাহ্ণ
একজন আলোকিত মানুষ মন্টু মানুষের জন্য কিছু করতে চায়

প্রতীক ওমর, বগুড়া: ‘মানুষ মানুষের জন্য’- অমর কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার এ গানটি যেমন শ্র“তিমধুর, তেমনি এর অর্থও মানবিকতার ধ্রত সত্য বাণী। এর আলোকে বলতে দ্বিধা নেই যে, সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষের জন্য যদি কিছু করতে না পারি তাহলে মানব জীবন বৃথা। কথাগুলো বললেন, বগুড়ার দুপচাঁচিয়া লেখক সংঘের সভাপতি সিরাজুল হক মন্টু। তাঁর বাড়ি কাহালু উপজেলার শেখাহার গ্রামে। সভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৫ সালে জন্ম তাঁর। তাঁর বাবার নাম মৃত আলতাফ হোসেন মন্ডল, মাতা জাহানারা বেগম। ৫০বছর বয়সী মন্টু বর্তমানে কাহালু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সুপার পদে চাকুরী করেন। চাকুরী ও সংসারের পাশাপাশি সাহিত্যকে তিনি জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন। তাই তিনি এলাকার মানুষকে আলোকিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে শুধু জড়িতই নয়, আর্থিকভাবে সহযোগিতাও করে আসছেন দীর্ঘদিন ধরে। বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর শেখাহার বাসস্ট্যান্ড এলাকায় নিজ উদ্যোগে বন্ধুর নামে ডাক্তার মুসা পাঠাগার প্রতিষ্ঠা করেছেন তিনি। এটি চালাতে তিনি প্রতি মাসে ২ থেকে আড়াই হাজার টাকা ব্যয় করে আসছেন। এর পাশাপাশি চৌমুহনী ড. মুহাম্মদ শহীদুল্লাহ পাঠাগার, জিয়ানগর পীর জিয়াউদ্দিন পাঠাগার প্রতিষ্ঠা ও আর্থিক অনুদান পাবার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এছাড়াও শেখাহার গণগ্রন্থপাঠাগার, শেখাহার মসজিদ পাঠাগারও তাঁর হাতে প্রতিষ্ঠিত। একই সাথে শেখাহার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে তিনি পরপর ৪বার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমানেও তিনি সভাপতি পদে অধিষ্টিত রয়েছেন। অপরদিকে দুপচাঁচিয়া ডিএইচটি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পদেও রয়েছেন তিনি। এসব স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকেন তিনি। ব্যক্তি জীবনে তিনি ৩টি উপন্যাস রচনা ও বেশ কয়েকটি গল্প লিখেছেন। যা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই সাথে লেখক সংঘের মাসিক উপন্যাস পাঠ ও আলোচনায় মূখ্য ভূমিকা পালন করে থাকেন তিনি। বর্তমানে তিনি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তীর্থভূমি পতিসর নিয়ে গবেষণা করছেন। তাঁর পারিবারিক পাঠাগারে বইয়ের সংখ্যা প্রায় ২হাজার। বর্তমান সমাজের অধিকাংশ মানুষ যখন অর্থবিত্ত, বৈভব অর্জনে ব্যস্ত তখন তিনি এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। অবসর সময়ে তিনি লেখা-লেখি, বই পড়া ও পত্রিকা পড়ার মাধ্যমে সময় কাটান। প্রসঙ্গতঃ তিনি প্রতি মাসে চাকুরীর বেতনের প্রাপ্ত টাকা থেকে শুক্র ও শনিবার এ দু’দিনের টাকা হিসাব করে এলাকার দরিদ্র মানুষের মাঝে দিয়ে থাকেন।
একান্ত আলাপচারিতায় এই আলোকিত মানুষ সিরাজুল হক মন্টু বলেন, স্কুল জীবন থেকেই তিনি বই পড়া ও লেখালেখি করেন। তাই মানুষকে আলোকিত করতে তাঁর প্রতিষ্ঠিত ডাঃ মুসা পাঠাগারে সাহিত্য ধর্মী বইয়ের পাশাপাশি বিজ্ঞান বিষয়ক, ধর্মীয়, শিশুতোষ, বিভিন্ন পত্রিকা, চাকুরী বিজ্ঞাপন সংরক্ষন করেন। যাতে শিশু থেকে বয়স্করা জ্ঞান লাভ করতে পারে। বাঁকী জীবনটা তিনি মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা পেয়ে কাটাতে চান। তাই তিনি প্রতিটি গ্রামে শুধু নয়, জ্ঞান আহরনের জন্যে প্রতিটি পরিবারে পাঠাগার স্থাপন করা প্রয়োজন বলে মনে করেন। এতে করে জ্ঞানের আলোয় আলোকিত যুব সমাজ নেশার ভয়াবহ থেকে রক্ষা পাবেন এবং সমাজ তথা দেশ হবে উন্নত।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads