ads

রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে অর্ধশতাধিক নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমীর পুণ্যলগ্নে নালিতাবাড়ী পৌর শহরের কর্মকারপট্রি শারদীয় দুর্গা মন্দিরে কর্মকারপট্রি পূজা উদযাপন কমিটির উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে কর্মকারপট্টি পূজা উদযাপন কমিটির সভাপতি নিরঞ্জন কর্মকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি অসীম দত্ত (হাবলু) ও দীনবন্ধু ঘোষ, সাধারণ সম্পাদক জয়জিৎ দত্ত (শ্যামল), সহসাধারণ সম্পাদক শ্রী হারাধন কর্মকার, দপ্তর সম্পাদক বিপ্লব দে (কেটু), সহসাংগঠনিক সম্পাদক শ্রী চন্দন কর্মকার, কোষাধ্যক্ষ শ্রী মিন্টু কর্মকার, সহকোষাধ্যক্ষ শ্রী মিঠু ঘোষ, সহদপ্তর সম্পাদক শ্রী পিন্টু কর্মকার, প্রচার সম্পাদক শ্রী গৌতম কর্মকার (গোপাল), সহপ্রচার সম্পাদক ডা. গোবিন্দ ঘোষ ও মহিলা বিষয়ক সম্পাদক কৃষ্ণা ঘোষসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিধান কর্মকার।

আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ। তাঁরা সম্প্রীতি, শান্তি ও মঙ্গলময় পরিবেশে সবার দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Need Ads