শেরপুরে বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী রণজিত নিয়োগীর ৭৯তম জন্মবার্ষিকী ও ‘রৌদ্রভুক রাত্রি’ গ্রন্থের পাঠ উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৭ নভেম্বর রবিবার বিকেলে শহরের নিউমার্কেটেস্থ মুক্তিযুদ্ধ যাদুঘর ও শহীদ মোস্তফা পাঠাগারে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ডিন, বিশিষ্ট গবেষক ড. সুধাময় দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার ও জেলা গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিম। মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ মোস্তফা পাঠাগারের পরিচালক মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক-আইনজীবী আব্দুর রহিম বাদল, কবি কমল চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, দেবদাস চন্দ্র চন্দ, জ্যোতি পোদ্দার, জাকির হোসেন লিটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি রবিন পারভেজ
বক্তারা বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী রণজিত নিয়োগীর কবিতা, চিত্রশৈলীর নানা দিক উল্লেখপূর্বক তার জীবনের কৃতিত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে রণজিত নিয়োগীর স্মৃতিচারণ করেন কবি ও চিত্রশিল্পী রণজিত নিয়োগীর ছেলে শুভজিত নিয়োগী।

আলোচনা শেষে কবি রণজিত নিয়োগীর কাব্যগ্রন্থ ‘রৌদ্রভুক রাত্রী’র পাঠ উন্মোচন করা হয়। তারপর কবি রণজিত নিয়োগীর কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন আবৃত্তিকার শ্যামলী মালাকার, স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুহৃদ জাহাঙ্গীর, কবি রবিন পারভেজ, কবি হাদিউল ইসলাম, কবি বিভূতি ভূষণ মিত্র, কবি রীতেশ কর্মকার প্রমুখ। পরে সংগীত পরিবেশ করেন করেন উদীচীর স্থানীয় শিল্পীরা।
এতে সংগীত পরিবেশন করেন অধ্যাপক তপন সারওয়ার, দেবদাস চন্দ্র চন্দ, সুচনা ঘোষ, মো. রাজন মিয়া, অর্পিতা দে, জাকির হোসেন লিটুসহ অন্যান্য শিল্পীবৃন্দ। তবলায় ছিলেন মজিবর রহমান।




