মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে বহুল আলোচিত বার্মা আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অপরাধে হোটেল মালিক রফিকুল হায়দার বার্মা ও ম্যানেজার আঃ খালেকসহ ২ পতিতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের ২১ অক্টোবর মঙ্গলবার রাতেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান বিভিন্ন মেয়াদে জেল এবং জরিমানা করেন। এদের মধ্যে হোটেল মালিক রফিকুল হায়দার বার্মাকে ১৫ দিনের কারাদ- প্রদান, ম্যানেজার উপজেলার চকচাঁন গ্রামের মৃত আবু তাহেরের পুত্র আব্দুল খালেকের ১০ হাজার টাকা, পতিতা সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের চক গোপাল গ্রামের জসিম উদ্দিনের কন্যা শিউলী খাতুন (২৫) এবং একই উপজেলার গোয়ালা ইউনিয়নের কোচকুড়–লিয়া গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী চামেলী সাথীর (২৭) ৫ হাজার টাকা করে জরিমানা করেন। দ-প্রাপ্ত রফিকুল হায়দার বার্মাকে ২২ অক্টোবর বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের রফিকুল হায়দার বার্মা তার বাসষ্ট্যান্ড সংলগ্ন ওই হোটেলটিতে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান থেকে পতিতা এনে এবং কলেজের অর্থলোভী ছাত্রীদের টাকা দিয়ে ম্যানেজ করে দেহ ব্যবসা চালিয়ে আসছিল। ওই হোটেলে থানা পুলিশ এবং ডিবি পুলিশ এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে দেহ ব্যবসায় লিপ্ত থাকার অভিযোগে ম্যানেজারসহ পতিতাদের আটক করে। হোটেল মালিক, ম্যানেজার এবং পতিতাদের গ্রেফতার করে জেল ও জরিমানা করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিমুল বারী ২২ অক্টোবর বুধবার অভিযান চালিয়ে ভেজাল খাদ্য প্রস্তুতের দায়ে উপজেলা সদরেরর ভাই ভাই ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক আজিজার রহমানের ২ হাজার ৫০০ টাকা এবং সেন্টার পাড়ার মেসার্স শহিদুল ফুড প্রডাক্টের মালিক শহিদুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।




